বুঝা পরা
আমি হয়তো তোমাকে দামি উপহার দিতে পারিনি, ফুল দিতে পারিনি, হাতে টাকা তুলে দিতে পারিনি বা ঘুরতে নিয়ে যেতে পারিনি। যদি এটাই আমার অপরাধ হয়, তাহলে সেই অপরাধ আমি স্বীকার করি।
কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি। তোমার জন্মদিনে মার্কেট করেছি, কেক কেটেছি, যতটুকু পেরেছি পাশে থেকেছি। অথচ আমার জন্মদিনে একটি শুভেচ্ছাও পাইনি। কোনো বিশেষ আয়োজন হয়নি, কোনো খোঁজ নেওয়া হয়নি। বাসায় ফিরলে এক প্লেট ভাতও কেউ বেড়ে দেয়নি।
তোমার অভিযোগের তালিকায় শুধু আমি কী দিইনি, সেটাই ছিল। কিন্তু কোনোদিন কি ভেবে দেখেছো, তুমি আমার জন্য কী করেছো?
আমি স্বর্ণ দিতে পারিনি, দামি পোশাক দিতে পারিনি, অনেক টাকা খরচ করতে পারিনি। কিন্তু ভালোবাসা, দায়িত্ব আর সামর্থ্যের মধ্যে যত্ন দেওয়ার চেষ্টা করেছি।
হয়তো আমি তোমার কাছে ভালো মানুষ নই। তাতে কোনো আপত্তি নেই। যদি আমার চেয়ে ভালো কাউকে পাও, তাহলে তার সাথে সুখে থেকো। তবে একবার নিজের মনকে জিজ্ঞেস করো— যে মানুষটাকে এত অভিযোগ করেছো, সে কি সত্যিই তোমার জন্য কিছুই করেনি? আর তুমি কি কখনো তার মন জয়ের জন্য, তার মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য, বা তাকে বিশেষ অনুভব করানোর জন্য আন্তরিক কোনো চেষ্টা করেছিলে?
সম্পর্ক শুধু একজনের দেওয়া আর অন্যজনের চাওয়া দিয়ে টিকে থাকে না; সম্পর্ক টিকে থাকে দুজন মানুষের পারস্পরিক যত্ন, সম্মান, অনুভূতি আর প্রচেষ্টার উপর।
